মৌলভীবাজার পৌর বিএনপির ৩ নং ওয়ার্ড কমিটির ঘরে ঘরে ও দোকান প্রতিষ্ঠানে প্রচার প্রচারনায় ব্যস্ত ৩০ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টা থেকে ৬ টা পযন্ত শুভড়া, রঘুনন্দনপুর ঢাকা বাসস্ট্যান্ড সহ সারা ওয়ার্ড এর ঘরে, ঘরে বাড়ি, বাড়ি গিয়ে ধানে শীষ মার্কার লিফলেট বিতরণ করেন এবং সবার নিকট ভোট চাইলেন। এসময় ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ মাসুম আহমদ এর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক সাবলু আহমদ এর সাঞ্চলনায় বক্তব্য রাখেন মোঃ সাবেক সহসভাপতি আজাদুর রহমান, পৌর বিএনপি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক আহমদ, ওয়ার্ড বিএনপির নানু মিয়া, ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান ঝুনু, দেত্তয়ান মিছবাহ সাবেক পৌর বিএনপি, লিটন আহমেদ ছাত্রদল নেতা নজরুল ইসলাম, জগলু মিয়া, বদরুল ইসলাম, ফারুক আহমেদ, ফয়সাল আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পৌর বিএনপির ৩ নং ওয়ার্ড কমিটির ঘরে ঘরে ও দোকান প্রতিষ্ঠানে প্রচার প্রচারনায় ব্যস্ত
Catagory : সারা দেশ | তারিখ : জানুয়ারি, ৩০, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ • ২৭ বার পঠিত






