আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় বাসযাত্রীর কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার:  গ্রেপ্তার ১

বগুড়ায় বাসযাত্রীর কাছ থেকে দেড় হাজার ইয়াবা উদ্ধার:  গ্রেপ্তার ১

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া–রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের এক যাত্রীর দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম রহিম মিয়া (৪০)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর গ্রামের বাসিন্দা। ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। পরে নাবিল পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হলে রহিম মিয়ার কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা পাওয়া যায়।বগুড়া ভ্রমণ তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।