বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান কুমড়াকাপন হযরত শাহ আজম রহ দরগাহ্ জামে মসজিদের মক্তব, ওজুখানা ও বাথরুম নির্মাণের ডালাইয়ের কাজ বর্তমানে জোরকদমে এগিয়ে চলছে।
দেশ ও প্রবাসে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলিম ভাইদের আন্তরিক দোয়া, পরামর্শ ও আর্থিক সহযোগিতায় এই নির্মাণকাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে। একালাবাসী ও এলাকার যুব সমাজের আন্তরিকতা কাজের অসম্পূর্ণ কাজ দ্রুতগতিতে চলছে।
মসজিদ কমিটি সূত্রে জানা যায়, মুসল্লিদের নিয়মিত নামাজ, ইবাদত-বন্দেগি এবং ছোট বাচ্চাদের দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে ওজুখানা, বাথরুম ও মক্তব নির্মাণকাজ দ্রুত শেষ করা অত্যন্ত জরুরি। চলমান এই ডালাইয়ের কাজ নিয়মিত সরজমিনে তদারকি করছেন মসজিদের মুতাওয়াল্লি জনাব আবদুল গনি সাহেব, জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাজ আজমী সাহেব, মুহাম্মদ আবদুর রহমান, শাহ মোহাম্মদ মুজাহিদ আলী আজমী, মুহাম্মদ বাবুল মিয়া ও মুহাম্মদ ফারুক আহমদসহ এলাকাবাসী ও অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন, চলমান ডালাইয়ের কাজসহ মক্তব, ওজুখানা ও বাথরুমের নির্মাণকাজ সম্পূর্ণরূপে শেষ করতে আরও প্রায় ৫ বা ৬ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে ২০০০ ফিডের ডালাই চলছে।
এ ছাড়া মসজিদের ভেতরে ও বাইরে আরও কিছু আনুষঙ্গিক অসম্পূর্ণ কাজ বকেয়া রয়েছে, যা আর্থিক সংকটের কারণে আটকে আছে।
এই পরিস্থিতিতে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে দেশ ও প্রবাসের বিত্তবান, দানশীল ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সহযোগিতার হাত আরও প্রসারিত করার বিশেষ আহ্বান জানানো হয়েছে।
কমিটির দায়িত্বশীলরা জানান, “মসজিদ ও দ্বীনি প্রতিষ্ঠানের কাজে সহযোগিতা করা সদকায়ে জারিয়া। আপনার সামান্য অনুদানও একটি পবিত্র কাজের অসমাপ্ত অংশ পূর্ণ করতে বড় ভূমিকা রাখতে পারে। আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি এবং এই মহান কাজের অংশীদার হই।”
আল্লাহ তাআলা এই পবিত্র কাজে যারা শ্রম, বুদ্ধি, পরামর্শ ও অর্থ দিয়ে সহযোগিতা করছেন এবং সামনে করবেন—সবার দান ও প্রচেষ্টাকে আল্লাহ তাআলা মঞ্জুর করুন। আমিন।






