আজ-  ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়ায় শ্বশুরকে মারধরের পর জামাইকে কুপিয়ে হত্যা «» মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় প্রধান আসামি নুরুলসহ ৪ জনের ফাঁসি, দুই আসামি পলাতক, খালাস-৫, «» বগুড়া আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন «» বগুড়া আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী «» শ্রীমঙ্গলে নাবালিকা কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ «» মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক মহাসড়ক «» ‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা «» বগুড়া আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ «» বিবাহ রেজিস্ট্রারদের অধিকার সংরক্ষণের দাবিতে «» দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রশিবিরের ছাত্র ও গণজমায়েত

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্র ও গণজমায়েত অনুষ্ঠিত হয় জুড়ী উপজেলা চত্বরে। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও ডাকসুর ভিপি মোঃ আবু সাদিক কায়েম। তিনি বলেন, এখানকার বিএনপির এমপি ছাত্রশিবিরকে হুমকি দেন আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এসব হুমকি শেখ হাসিনাও দিয়েছিলেন। তাঁর দাবি, শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন এবং ছাত্রশিবির সারা বাংলাদেশেই আছে।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পেশ করেন হাফিজ আলিম উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ বিন হামিদ, ইসলামি সংগীত পরিবেশন করেন আব্দুর রহমান,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য শাহিনুর রহমান, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, জুড়ী উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল ও সেক্রেটারি আজিম উদ্দিন। জায়ফরনগর ইউনিয়ন আমির এড. শাখাওয়াত হোসেন, ইসলামি ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সাহিত্য সম্পাদক তারেক রহমান, শিবির নেতা নাজমুল ইসলাম, রুমেল আহমদ প্রমুখ।