আজ-  ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়ায় শ্বশুরকে মারধরের পর জামাইকে কুপিয়ে হত্যা «» মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় প্রধান আসামি নুরুলসহ ৪ জনের ফাঁসি, দুই আসামি পলাতক, খালাস-৫, «» বগুড়া আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন «» বগুড়া আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী «» শ্রীমঙ্গলে নাবালিকা কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ «» মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক মহাসড়ক «» ‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা «» বগুড়া আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ «» বিবাহ রেজিস্ট্রারদের অধিকার সংরক্ষণের দাবিতে «» দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

বগুড়া আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১

বগুড়া আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১

##   

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলসা আহসানউল্লাহ ইন্সটিটিউট স্কুলের অপহৃত সপ্তম শ্রেণির এক ছাত্রী (১২) কে ৬দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অপহৃত ওই ছাত্রী উদ্ধার ও মূল অপহরণকারী মিনহাজুল ইসলাম (২১) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিনহাজুল ইসলাম আদমদীঘি উপজেলার দমদমা মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পরদিন গত মঙ্গলবার সকালে পুলিশ অপহৃত ছাত্রীর জবানবন্দী গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে প্রেরণ করেছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আদমদীঘির সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী উপজেলার দমদমা গ্রামের ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া আসার পথে উক্ত মিনহাজুল ইসলাম ছাত্রীকে উত্যক্ত করতো। বিষয়টি ছাত্রী তার পরিবারকে অবহিত করে। এরপর ছাত্রীর বাবা বিষয়টি মিনহাজুল ইসলাম ও তার বাবা-মাকে জানায়। কিন্তু তারা কোনো পদক্ষেপ করেন নি। গত ২২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ছাত্রী তার বাড়ির সামনে থেকে কৌশলে জোরপূর্বক মিনহাজুল ইসলাম ও তার সহযোগিরা একটি সিএনজিতে উঠিয়ে অপহরন করে নিয়ে যায়। বিষয়টি জানার পর ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মিনহাজুল ইসলামসহ দুই জনকে আসামি করে আদমদীঘি থানায় অপহরণ মামলা দায়ের করলে পুলিশ গত সোমবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অপহৃত ওই ছাত্রী উদ্ধার ও মূল অপহরণকারী মিনহাজুল ইসলামকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, গ্রেফতারকৃত মিনহাজুল ইসলামকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।