আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান!

অনুমোদিত নকশায় পার্কিং, বাস্তবে ব্যবসা প্রতিষ্ঠান—বাড়ছে যানজট ও জনদুর্ভোগ

মৌলভীবাজার শহরে একের পর এক বহুতল ভবন গড়ে উঠলেও ভবন নির্মাণের অনুমোদিত নকশায় রাখা বেইজমেন্ট ও পার্কিং সুবিধা বাস্তবে কতটা কার্যকর থাকছে—এ নিয়ে প্রশ্ন উঠেছে। শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, যেসব ভবনে গাড়ি রাখার জন্য বেইজমেন্ট বা নির্ধারিত জায়গা থাকার কথা, সেসব স্থানের কিছু অংশে বা পুরো জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।
ফলে বহুতল ভবনে আসা ক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক সময় সড়কের ওপরই যানবাহন দাঁড় করাতে হচ্ছে। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট ও পথচারীদের ভোগান্তি বাড়ছে।

নকশায় পার্কিং, বাস্তবে দোকান?
মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের ভ্যালী টাওয়ার, ইলিয়াস টাওয়ার, কুসুমবাগ এলাকার এস আর প্লাজা এবং এম সাইফুর রহমান সড়কে কৃষি অফিসের বিপরীতে নির্মিত নতুন ভবন নিয়ে এ ধরনের প্রশ্ন সামনে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো ভবনের নিচতলা বা বেইজমেন্টে পার্কিং সুবিধা থাকার কথা থাকলেও সেখানে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাণিজ্যিক ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ভবনের নিজস্ব পার্কিং না থাকায় ক্রেতা ও ব্যবসায়ীদের গাড়ি সড়কের পাশে রাখতে হচ্ছে।

পার্কিং নিয়ে রয়েছে নির্দিষ্ট বিধান
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে Bangladesh National Building Code (BNBC) 2020 এবং ইমারত নির্মাণ বিধিমালা-সংক্রান্ত বিধান কার্যকর রয়েছে।
মৌলভীবাজার পৌরসভার মাস্টার প্ল্যানেও বাণিজ্যিক ও মিশ্র ভূমি ব্যবহারের ক্ষেত্রে যানবাহন পার্কিংয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। মাস্টার প্ল্যানে সংশ্লিষ্ট ইমারত নির্মাণ বিধানের আলোকে পার্কিং সংরক্ষণের বিষয়টি উল্লেখ রয়েছে। মৌলভীবাজার পৌরসভায় যোগাযোগ করে জানা যায়। শহরের কোন ভবনের পার্কিং এর স্থানে দোকান বা মার্কেট এর অনুমোদন দেয়া হয়নি।
অর্থাৎ, একটি ভবনের অনুমোদিত নকশায় কোনো জায়গা যদি পার্কিং হিসেবে নির্ধারিত থাকে, তাহলে সেই জায়গার বাস্তব ব্যবহার নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে।

শহরের ওপর বাড়ছে চাপ
মৌলভীবাজার শহরের আয়তন ও সড়কের তুলনায় বাণিজ্যিক কার্যক্রম বাড়লেও ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনের চাপও বাড়ছে। বিশেষ করে শমশেরনগর রোড, কুসুমবাগ, এম সাইফুর রহমান সড়কসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় স্বনামধন্য প্রতিষ্ঠান এমবি ও  বিলাসের নিজস্ব কোন বেসমেন্ট পার্কিং নাই। যার ফলে সামনে যানবাহন থামিয়ে রাখা হলে সড়কের কার্যকর প্রস্থ কমে যায়।
একদিকে ভবনের নিজস্ব পার্কিং না থাকা, অন্যদিকে ফুটপাত ও সড়কের অংশে গাড়ি রাখার প্রবণতা—দুইয়ে মিলে তৈরি হচ্ছে জনদুর্ভোগ।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন—বহুতল ভবন নির্মাণের অনুমোদনের সময় যদি পার্কিংয়ের শর্ত থাকে, তাহলে ভবন নির্মাণ শেষ হওয়ার পর সেই পার্কিংয়ের জায়গায় দোকান বা অন্য ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হচ্ছে?

কৃষি অফিসের বিপরীতের নতুন ভবন নিয়েও প্রশ্ন
এম সাইফুর রহমান সড়কের কৃষি অফিসের বিপরীতে নতুন নির্মিত ভবনটির নিচের অংশ নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিনে সেখানে পার্কিংয়ের পরিবর্তে দোকান ও মার্কেট থাকার বিষয়টি নজরে এসেছে।
এক্ষেত্রে সংশ্লিষ্ট ভবনের অনুমোদিত নকশায় বেইজমেন্ট বা গ্রাউন্ড ফ্লোরের ব্যবহার কী হিসেবে দেখানো হয়েছে, কতটি পার্কিং স্পেস অনুমোদন করা হয়েছে এবং নির্মাণ শেষে তা বাস্তবে রাখা হয়েছে কি না—এসব প্রশ্নে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, পার্কিং ব্যতীত অন্য কোন অনুমতি দেওয়া হয়নি।

কর্তৃপক্ষের নজরদারি কতটা?
প্রশ্ন উঠছে, ভবন নির্মাণের আগে নকশা অনুমোদন করাই কি শেষ দায়িত্ব, নাকি ভবন নির্মাণের পরও অনুমোদিত নকশা অনুযায়ী ব্যবহার হচ্ছে কি না তা নিয়মিত তদারকির ব্যবস্থা রয়েছে?
একই সঙ্গে কোনো ভবনের অনুমোদিত পার্কিং পরবর্তীতে দোকানে রূপান্তরিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এমন পরিবর্তনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়—সেটিও জনসম্মুখে পরিষ্কার হওয়া প্রয়োজন।
মৌলভীবাজারের জন্য এ বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ পৌরসভার মাস্টার প্ল্যানে বাণিজ্যিক ও মিশ্র এলাকায় পার্কিং ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

অনুসন্ধানে দাবি  
নগরবাসীর দাবি, মৌলভীবাজার পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে শহরের বহুতল ভবনগুলোর অনুমোদিত নকশা বনাম বাস্তব অবস্থা যাচাই করে একটি তালিকা করা হোক।
বিশেষ করে—
কোন ভবনে কতটি পার্কিং স্পেস অনুমোদিত?
অনুমোদিত নকশায় বেইজমেন্টের ব্যবহার কী?
বর্তমানে সেখানে পার্কিং আছে কি না?
পার্কিংয়ের জায়গায় দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে কি না?
ব্যবহার পরিবর্তনের কোনো অনুমোদন নেওয়া হয়েছে কি না?
ভবন নির্মাণের পর কর্তৃপক্ষের পরিদর্শন হয়েছে কি না?
নিয়ম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে?

জনস্বার্থে গুরুত্বপূর্ণ প্রশ্ন
অনুমোদিত নকশায় পার্কিং—কিন্তু বাস্তবে দোকান; তাহলে নকশা অনুমোদনের শর্ত মানা হচ্ছে কি?