আজ-  ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  «» মঙ্গলবার কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা «» কমলগঞ্জে খাসিয়া বর্ষবিদায় উৎসব আজ সোমবারকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: «» আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  «» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল

কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

পাবলিক পরীক্ষা (এসএসসি/এইচএসসি) বা বার্ষিক মূল্যায়নে আশানুরূপ ফলাফল না হওয়া এবং ফলাফল বিপর্যয়ের মুখে পড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নতকরণ এবং সার্বিক অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক প্রসারের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এই সভায় উপজেলার পিছিয়ে পড়া বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর ফলাফল বিপর্যয়ের মূল কারণ চিহ্নিত করা এবং তা থেকে উত্তরণের জন্য কার্যকর দিকনির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন,একটি আদর্শ ও উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।তিনি কমলগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন এবং পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং মানোন্নয়নে নানা দিকনির্দেশনামূলক প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভিন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন  প্রমূখ। 

সভায় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষা ব্যবস্থার সার্বিক মান বৃদ্ধিতে উপস্থিত সকল প্রতিষ্ঠান প্রধানবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।