আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  «» মঙ্গলবার কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা «» কমলগঞ্জে খাসিয়া বর্ষবিদায় উৎসব আজ সোমবারকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: «» আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  «» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল

আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারন সম্পাদক আবু হাসান, থানার ওসি জামিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.বেনজির রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান, কর্মসূচির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ৫ হাজার ৩০০ জন কৃষককে সরিষা ও ১০০জনকে মসুরের বীজ এবং রাসায়নিক সার দেওয়া হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।