আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা 

বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, সমন্বয় সভা ও উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এসব সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, নায়েবে আমির ডা. ইউনুস আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু ও মোসলেম উদ্দীন, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ এবং উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনসুর আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় এবং এনজিও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।