আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালিত

আব্দুল বাছিত খান , মৌলভীবাজার প্রতিনিধি
রোববার ( ১৬ ডিসেম্বর) প্রথম প্রহর থেকে মৌলভীবাজার কেন্দ্রীয়
স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, মৌলভীবাজার আসনের সাংসদ সৈয়দা
সায়রা মহসিন, জেলা প্রসাশক মোঃ তোফায়েল ইসলাম, বর্তমান জেলা পরিষদ
প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল,
পৌর মেয়র মোঃ ফজলুর রহমানসহ অন্যান্য প্রতিষ্ঠান।এ ছাড়াও স্মৃতিসৌধে
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান,মৌলভীবাজার প্রেসক্লাব,মৌলভীবাজার
টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা সাংবাদিক
ফোরাম,জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, জেলা যুবলীগ,সিভিল সার্জন,
চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার
সরকারী কলেজ, জেলা আইনজীবি সমিতি, বন বিভাগ, জাতীয় শ্রমিক লীগ,শেখ
রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, প্রধান ডাকঘর, সৈয়দ শাহ মোস্তফা কলেজ, সদর
আওয়ামী লীগ,বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা ছাত্রলীগ,ব্যাংক অফিসার্স ক্লাব,
পাবলিক লাইব্রেরী,জালালাবাদ গ্যাস, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, আন্তর
জার্তিক মানবাধিকার সংস্থা (আসক), জেলা সদর হাসপাতাল, সমিলিত
সামাজিক উন্নয়ন পরিষদ,বিদ্যুৎ উন্নয়ন বোড, রেড ক্রিসেন্ট সোসাইটি,
সরকারি কলেজ, জালালাবাদ গ্যাস,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক-
সাংস্কৃতিক সরকারি-বেসরকারি সংগঠন-রাজনৈতিক দল ও সর্বস্তরের হাজার
হাজার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এম সাইফুর রহমান
ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ
প্রদর্শন অনুষ্ঠিত হয়। এছাড়া সকল সরকারী, অধাসরকারী, স্বয়ত্বশাসিত, এবং
বেসরকারী ভবন ও স্থাপনা সমূহে করা হয়েছে রং বে-রংগের বর্ণিল আলোকসজ্জা।
বিজয় দিবস উপলক্ষে জেলা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক
সংগঠনগুলো দিনব্যাপি নানা আয়োজনের মাধ্যমে বিজয় দিবস পালন করছে।