মৌলভীবাজার প্রতিনিধি:
সময় এখন নারীর:উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে প্রেসক্লাব চত্বরে ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস ২০১৮ উদযাপনের অংশ হিসেবে জেলা যৌন হয়রানী নির্ম‚লকরণ নেটওয়ার্ক, মৌলভীবাজারের উদোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাাখেন জেলা যৌন হয়রানী নির্ম‚লকরণ নেটওয়ার্কের উপদেষ্টা ও দীপ্তনিউজের উপদেষ্টা ডা: জিল্লুর হক, হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আহবায়ক রাশেদা বেগম,যুগ্ম-আহবায়ক ও দীপ্ত নিউজের উপদেস্টা সাংবাাদিক নজরুল ইসলাম মুহিব, দুরুদ আহমেদ সম্পাদক দীপ্ত নিউজ, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, দি মৌলভীবাজার ওমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রজ এর সভাপতি রোকেয়া মাহবুব চৌধুরী, হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধুরী মজমুদার, শাহ হেলাল উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা অপরাজিতা দে প্রমুখ। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীসহ ও অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।






