আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

কমলগঞ্জের গৃহবধূ মেধাবী কলেজ ছাত্রী তান্নি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গোপাল নগর রেল ক্রসিং এলাকায় মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের মেধাবী ছাত্রী ও পতনঊষার গ্রামের ৫ মাসের অন্ত:স্বত্তা গৃহবধু তাসকিরা হক তান্নি (২২)-কে পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনে ফেলে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় কুলাউড়ার কানিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর আয়োজনে স্থানীয় পাইকপাড়া বাজারে এবং সকাল সাড়ে ১১টায় নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে, দুপুর পৌনে ১২টায় পাবই রেলগেইট এলাকায়, ও দুপুর ১২টায় কমলগঞ্জের সরিষতলা বাজাওে এলাকাবাসীর আয়োজনে পৃথক পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে অবিলম্বে তান্নি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসুচীর হুমকি প্রদান করা হয়।
কানিহাটি উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচীতে অংশ গ্রহন করে আব্দুল আহাদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, কানিহাটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, হাজীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি এম এ মুহিত, হারুনুর রসিদ, নিহত কলেজ ছাত্রীর ভাই আজিজুল হক তামিম প্রমুখ।
নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজে মানববন্ধন কর্মসুচীতে অংশ করে বক্তব্য রাখেন, হাজীপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্ছু, সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, সমাজসেবক রেজাউর রহমান চৌধুরী, কলেজ গভর্ণিং বডির সভাপতি সমুজ আলী, অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা প্রমুখ।