আজ-  ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের «» সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের «» নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন «» নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার «» মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ মুজাহিদ আজমী’র  «» সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী «» লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব «» কমলগঞ্জে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক উদ্যোগ: কবর খননকারীদের জন্য এসএসের চাউনি নির্মাণ।

কমলগঞ্জে অগ্নিকান্ডে দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামে আনর মিয়ার বাড়িতে শনিবার গভীর রাতে অগ্নিকান্ডে দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে পেট্রোল দিয়ে কে বা কারা এই অগ্নিকান্ড ঘটিয়েছে বলে গৃহকর্তা জানান। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
গৃহকর্তা আনর মিয়ার ছেলে ফার্নিচার ব্যবসায়ী আজমত মিয়া এ প্রতিনিধিকে জানান, শনিবার দিবাগত রাত সোয়া ২টায় কে বা কারা শক্রতাবশত পেট্রোল ঢেলে তাদের বাড়ির একটি আধাপাকা টিনসেড় ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘরে রক্ষিত ২টি গরু, ২টি ছাগল, ১০টি কবুতর, ২ সেট ফার্ণিচার, সাড়ে পাঁচ বান্ডিল ঢেউটিন, ১টি বাইসাইকেলসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অবশ্য এসময় এই ঘরে কোন লোকজন ছিলেন না। স্থানীয় লোকজনের চেষ্টায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আজমত মিয়া বলেন, পেট্রোল দিয়ে সৃষ্ট আগুনে আমাদের দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে হেছে। সবকিছু আগুনে পুড়ে যাওয়ায় আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।
আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাব্বির আহমদ ভূঁইয়া, স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল ও আদমপুর বাজার ব্যাসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তাকে সরকারের কাছে সাহায্যের জন্য আবেদনের পরামর্শ দিয়েছি।