আজ-  ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বকাপ ফুটবল ২০২৬ «» Bangladesh Caterers Association Engages MPs on Future of Britain’s Curry Industry «» মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  «» হত্যার পর বিক্রি করা হয়েছিল রাকার দুল পুলিশের অভিযানে উদ্ধার গ্রেপ্তার স্বর্ণ ব্যবসায়ী «» মৌলভীবাজাের ১,৭১৪িট অিভযােন ৪৩২িট মাদক মামলা : ৪৯৪ জন ব্যিক্ত েগ্রফতার «» সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ «» সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫ «» শ্রীমঙ্গল সীমান্তে পুশইন ঠেকাতে সচেতনতামূলক সভা, বিজিবির টহল জোরদার «» সান্তাহারে প্রতিবেশী দ্বারা নিহত রাকামনির পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিলেন  আসক ফাউন্ডেশন  «» কমলগঞ্জে হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইন্তেকাল বার্ষিকী আগামীকাল পবিত্র জুমাবার। 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে দুপুরে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতে দুই সন্তানের জনক এক প্রবাসীসহ ৪টি গরুর মৃত্যু হয়েছে। কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে সোমবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটে।
গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বজ্রপাতে নিহত তমিজ উদ্দীন (২৫) উত্তরভাগ গ্রামের হাজী আব্দুল মতলিবের ছেলে। সে মধ্যপ্রাচ্যের ওমান থেকে কিছু দিন পূর্বে ছুটিতে দেশে এসেছিল। সোমবার দুপুর ১২টার সময় মাঠে খেত খামার দেখে ফিরার পথে প্রচন্ড ঝড় বৃষ্টির সাথে আকস্মিকভাবে বজ্রপাত হয়। উত্তরভাগ গ্রামের হাজী আব্দুল মতলিবের ছেলে দুই সন্তানের জনক প্রবাসী তমিজ উদ্দীন গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সাথে তার ২টি ও রমিজ উদ্দীনের ২টি মিলিয়ে মোট ৪টি গরুও মারা যায়।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।