আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তা’র আয়োজনে “পবিত্র লাইলাতুল কদর: পূণ্যময় রজনী শীর্ষক” আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তা’র আয়োজনে “পবিত্র লাইলাতুল কদর: পূণ্যময় রজনী শীর্ষক” আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২জুন দৈনিক বাংলারদিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার সম্পাদক মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল বিপিএম, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: ফজলুল আলী, জজ কোর্টের পিপি এ এস এম আজাদুর রহমান, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার আলম, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, টাউন সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল ইসলাম, বিশিষ্ঠ ব্যাংকার ও লেখক দৈনিক মৌলভীবাজার বার্তা পত্রিকার উপদেষ্টা এডভোকেট আবু তাহের, বাসস এর জেলা প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, নাট্যকার খালেদ চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্ঠু রঞ্জণ দেবনাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী, কৃষি সম্প্রশারন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামি ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার সায়েদুর রহমান, জেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আইয়ুব আলী খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক বাংলার দিন পাঠক ফোরামের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ। ইফতার মাহফিলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র লাইলাতুল কদরের গুরুত্বের উপর অতিথি বৃন্দের আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন টাউন সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল ইসলাম।