স্টাফ রিপোর্টার॥ বৈধ গ্রাহক হিসেবে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ থাকা সত্তে¦ও গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হররানির অভিযোগ উঠেছে পিডিবির নির্বাহী প্রকৌশলী মাহাম্মদ আরাফাতের বিরুদ্ধে। পরে এলাকাসী এই প্রকৌশলীকে ঘেরাও দিয়ে ঘটনাস্থলে আটকিয়ে রাখলে বিচ্ছিন্ন সংযোগ চালু করে তাকে আসতে হয়। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপন এলাকায়। 
বৃহস্পতিবার দূপুরে মৌলভীবাজার প্রাসক্লাব প্রাঙ্গনে পৌর এলাকার ৮, ৯ ও ৬ নং ওয়ার্ডের পিডিবির দূর্ভোগগ্রস্থ গ্রাহকরা ঘোষখোর ও দূর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত এর অপসারনের দাবীতে মানববন্ধন পালন করেন। মনববন্ধন শেষে, দূর্ভোগগ্রস্থ গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন আ.স.ম সালেহ সোহেল, এস এম উমেদ আলী, সালেহ এলাহী কুটি, মানবজমিনের স্টাফ রিপোর্টা মু. ইমাদ উদ দিন, শেখ বুরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যন এম এ মুহিব, দূর্জয় ক্লাবের সভাপতি মিরাজ চৌধুরী, মুমিন রাজা, সৈয়দ মোকারিম আলী, শাহ তৌফিক এলাহি তিয়াস প্রমুখ। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি দেয়া হয়।
বক্তরা অরো উল্লেখ করেন, মৌলভীবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের (পিডিবি) বৈধ গ্রাহক ও বিদ্যুৎ বিভাগের সকল নিয়ম কানুন মেনেই নিয়মিত বিল পরিশোধ করে বিদ্যুতের সুবিধা ভোগ করছি।
আশির দশকের পূর্ব থেকে ওই এলাকায় বসবাসকারীরা পিডিপির বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। ১৯৮২ সালের দিকে ওই এলাকায় পল্লীবিদ্যুৎ সমিতি খুঁটি স্থাপন করে। ওই সময় থেকে এলাকায় পিডিবির বিদ্যমান গ্রাহকদের মধ্যে সংযোগ প্রদান করে। পাশাপাশি পিডিবি ও পল্লীবিদ্যুৎ নতুন নির্মানাধীন বাড়ীতেও তাদের সংযোগ প্রদান করে। দীর্ঘ দিন যাবৎ এলাকায় বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুতের সার্ভিস বিবেচনা করে পল্লীবিদ্যুৎ ও পিডিবির দেয়া সংযোগ চালিয়ে আসছেন।
সম্প্রতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত যোগদানের পর থেকে নানা ভাবে গ্রাহক হয়রানি করে আসছেন। বিগত দিন গুলোতে বিদ্যুৎ বিভাগের কোন কর্মকর্তার কাছ থেকে কোন অসদ আচরণ কিংবা হেনেস্তার শিকার হইনি গ্রাহকরা।
গত ১৩ জুন ২০১৮ খ্রিস্টাব্দে কোন পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত এলাকায় উপস্থিত হয়ে কোন কারণ ছাড়া কেন ঈদের আগে ১০ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেন।
এসময় তার সাথে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা গোপনে মিটার মালিক/গ্রাহকদের বলেন সামনে ঈদ স্যারকে খুশি করেন তাহলে সংযোগ বিচ্ছিন করবেন না। না হলে ঈদের আগে আপনাদের দূর্ভোগে পড়তে হবে। এই অফার যারা গ্রহণ করেন তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়নি। আর যারা গ্রহণ করেনি তাদের সংযোগ বিচ্ছিন্নের খড়গ নামে। তাছাড়া ভৌতিক বিল ও নতুন সংযোগ, লাইন মেরামত, মিটার সেনশন করতে নানা ভাবে উৎকোচ নিয়ে থাকেন।
মৌলভীবাজার পৌর শহরের ৮,৯ ও ৬ নং ওয়ার্ডের (পিডিবির) দূর্ভোগগ্রস্থ গ্রাহকরা অবিলম্বে ঘোষখোর ও দূর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত এর অপসারনের দাবী করেন।
পিডিবির নির্বাহী প্রকৌশলীর অপসারনের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুন, ১৪, ২০১৮, ৪:৩৩ অপরাহ্ণ • ১ বার পঠিত






