♣ দুষ্ট ছেলে♣
————————————————————————–
বাপরে বাপ।
এবার বুঝি
নাইরে মাফ।
মার্ক শীট
দেখছেন বাবা
আমি তো
ভয়েই হাবা।
লেখা পড়ায়
ছিলাম ভাল।
কেন আমার
এমন হল।
লেখা পড়ায়
বসেনা মন।
দুষ্টমিতে থাকি
সারাক্ষণ।
কে কোথায়
আছিস তোরা।
এবার বুঝি
পড়লাম ধরা।
বাবা করেছেন
রাগ।
আমার মাথায়
পড়লো বাজ।
কান ধরেছি
বাবা আজি।
আর দেবনা
পড়ায় ফাঁকি।
পড়া লেখায়
দিব মন।
আমি হব সবার
আপন জন।
—————————————————————————
চোট্ট মণিরা তোমাদের জন্য ছড়াটি।
এ,এইচ,এম,আজিজ রহমান
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুন, ২৬, ২০১৮, ১০:৩৭ পূর্বাহ্ণ • ২ বার পঠিত






