আবু তালহা তুফায়েল:-
আর্ত মানবতায় নিয়োজিত, মানব সেবায় অগ্রণী ভূমিকা পালনকারী “গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে ১২.জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ ঘঠিকার সময় উপজেলার সর্ববৃহৎ দ্বীনি প্রতিষ্ঠান দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসা মিলনায়তনে, মাদরাসার নায়েবে শায়খুল হাদিস আল্লামা হুসাইন আআহমদ গণিকান্দির সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র ও উক্ত সংগঠনের সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম আম্বিয়া কয়েছের পরিচালনায় অনুষ্টিত অনুষ্ঠানে মাইক সেট বিতরণ করা হয়।
উক্ত জামেয়ার ছাত্রদের জন্য গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদ এক সেট মাইক দিয়ে সর্বোচ্চ দাওরা ক্লাসে টাইস দেয়ার প্রতিশ্রুতি দেয় উক্ত সংগঠন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়িসহ মাদরাসার শিক্ষক ছাত্রবৃন্দ।
দুপুর ১২.৩০-এ মাদরাসাতুল আজিজ ফুলরগ্রাম মাদরাসায় শতাধিক ছাত্র ছাত্রীদের জন্য গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় মাদরাসার পরিচালক হাফিজ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ সালমানের পরিচালনায় শিক্ষা উপকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য সিদ্দিক আলীসহ অনেকেই।
পরিশেষে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।






