আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

বোরো চাষের জন্য নালা খননের দাবিতে মানববন্ধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে পানি নিঙ্কশন ও বোরো চাষের জন্য বাঘজুর নালা খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নে স্থানীয় এলাকাবাসী ও কৃষকদের আয়োজনে ইয়াবরন বনের মধ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় কৃষক আব্বাস খান, ফিরুজ খান, আব্দুল কাদির, মুহিত আলী, মঈনুদ্দিন, আশরাফ খান, নিলু চন্দ্র শীল বক্তব্য রাখেন।
তাঁরা বলেন, প্রায় ১ কি.মি. দৈর্ঘ্য ও গড়ে ২/৩ মিটার প্রস্থবিশিষ্ট্য এই নালা দিয়ে কয়েক হাজার হেক্টর জমির পানি নিষ্কাশিত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এর প্রস্থ এতটাই সরু হয়েছে যে কোনো যায়গায় এক কদমেই পার হওয়া যায়। এর কারণে বর্ষা মৌসুমে আমন ফসল সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় এবং বোরো মৌসুমে পানির অভাবে চাষ করা যায়না। নালাটি খনন করলে এই বোরো মৌসুমে কয়েক হাজার হেক্টর বোরো চাষ করা সম্ভব।
তারা আরও বলেন, আমারা স্বোচ্ছাশ্রমে নালার ঝোপজঙ্গল ও কিছু মাটি এলাকার একটি কবরস্থানে নেওয়া হয়েছে। এই বনে যাতে বোরোচাষ না হয় এজন্য একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলক ভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ এনে সংষ্কারের কাজ বন্ধ করে দেয়।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ‘বাঘজুড় নালা খননের জন্য আমি উপজেলা সমন্বয় মিটিয়ে উত্থাপন করেছি।’
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, ‘বাঘজুড় নালা খননের বিষয়ে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে।’