আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে জাল টাকাসহ আটক-২


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে জাল টাকাসহ জাবেদ আলী ও
আনোয়ার মিয়া নামে দুই জনকে আটক করা হয়েছে। গত ৮ জুন বিকেলে
মৌলভীবাজার সদর মডেল উপজেলার চাঁদনীঘাট ইউপিস্থ মাতারকাপন এলাকার বাহার
এন্টারপ্রাইজ নামক মুদি দোকান থেকে তাদেরকে আটক করা হয়। মৌলভীবাজার
সদর থানা সুত্রে জানা যায়- মাতারকাপন এলাকার জনৈক মোজাহিদ মিয়ার মুদি
দোকানে দুইজন লোক কেনাকাটা করতে আসে। কেনাকাটা শেষে দুই জন দুটি ১
হাজার টাকার জাল নোট দেয়। মৌলভীবাজার থানা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে
দুইজনকে আটক করে তাদের তল্লাশি করে জাবেদ আলীর শার্টের পকেট থেকে ১
হাজার টাকার ৪ টি জাল নোট এবং আনোয়ার মিয়ার শার্টের পকেট থেকে ২টি
১ হাজার টাকার জাল নোট এবং ২টি ৫শত টাকা ম‚ল্যের জাল নোটসহ মোট ৭
হাজার টাকার জাল নোট জব্দ করে। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা
আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বলেন-
আমরা জাল টাকার এই চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদের গ্রেফতারের
চেষ্টা করছি। প্রতি বছরই ঈদুল আজহার আগে সারা দেশে একটা চক্র জাল টাকা
বিস্তারের চেষ্টা করে। কোরবানীর হাটে যাতে কেউ জাল টাকা ছড়াতে না পারে
সেই লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ তৎপর রয়েছে।