আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে ৩জন গুলিবিদ্ধ’র ঘটনার মামলায় ৩ আসামীর জামিন নামঞ্জুর


নিজস্ব প্রতিবেদক।।
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারে ৩ ব্যক্তি গুলিবিদ্ধ’র  ঘটনায় ৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ জুন) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জগলুল হক উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
মামলা ও এজাহার সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারে চলতি বছরের গত রমজান মাসে (৬ এপ্রিলে) দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হলে এ ঘটনায় একপক্ষের ৩ জন গুলিবিদ্ধ হন।
এই ঘটনার প্রেক্ষিতে গোরারাই গ্রামের ফরহাদ চৌধুরী(২৭) বাদী হয়ে হলিমপুর গ্রামের রিপন মিয়াকে প্রধান আসামী করে ২৩ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১ তারিখ ৮ এপ্রিল২০২৪ইং।
পরবর্তীতে দায়েরকৃত মামলার ১৬জন আসামী মৌলভীবাজার আদালত থেকে জামিন লাভ করেন  এবং ৭জন আসামী গত ২৯ মে ২৪ইং তারিখে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।
এদিকে উচ্চ আদালত থেকে আগাম জামিন গ্রহণের মেয়াদ (১০ জুন) সোমবার জামিনের মেয়াদ শেষ হলে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে আসামীগন স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আসামিকে নির্দোষ দাবি করেন তাঁদের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জগলুল হক ৭জন আসামীর মধ্যে ৩ জন আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
জামিন নামঞ্জুরকৃত আসামীগন সদর উপজেলার হলিমপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে  রিপন মিয়া(৪৩), আলাউদ্দিনের ছেলে  গিয়াস মিয়া(৪১)এবং মুহিব উল্লার ছেলে  আব্দুস সালাম (৪২)।
উল্লেখ্য প্রয়োজন, মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ প্রধান আসামী রিপন মিয়ার বাড়ী হালিমপুর থেকে সম্প্রতি ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।