আজ-  ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া একটি আপোষহীন আদর্শ কাফেলা «» কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ; কার্যাদেশ বাতিলের দাবি «» টিআইবির প্রতিবেদন সম্পর্কে সংসদে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্তৃপক্ষের বক্তব্যের প্রেক্ষিতে টিআইবির অবস্থান «» বার ভবনেই সন্ত্রাসী হামলা : আইনজীবী সমিতির তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি «» সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেট এর কমিটি পুনর্গঠন «» নওগাঁয় এসপির উপস্থাপনায় দুই শতাধিক শিক্ষার্থী হতে চাইলেন সচেতন নাগরিক «» বগুড়া আদমদিঘীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানা পুলিশ ১ জনকে আটক করেছে «» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নতুন সেন্টার উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নতুন সেন্টার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

সোমবার (১০ জুন) কমিউনিটির সবস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টার এর নতুন বিল্ডিংয়ের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমিউনিটি সংগঠক আসকর আলীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে কেন্দ্রীয় কমিটির কনভেনার কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সুনামগঞ্জ এসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ আলী, বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি হারুন তালুকদার, ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, নিউপোট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলসের কনভেনার মুজিবুর রহমান, সদস্য সচিব রকিবুর রহমান, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এর ডিরেক্টর শফিক মিয়া, নজির উদ্দিন, মাহমুদ হোসেইন ও মাহমুদ মিয়া চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, উদ্বোধনের মাধ্যমে ওয়েলফয়ার সেন্টার কমিউনিটির জন্য উম্মুক্ত করে দেওয়া হলো। কমিউনিটির প্রয়োজনে সেন্টার সবাই ব্যবহার করতে পারবেন বলে উল্লেখ করে ওয়েলফেয়ার এর পক্ষ থেকে জনসাধারণের জন্য ইমিগ্রেশন, হাউজিং, কনসূলার ও হেলথকেয়ার সহ নানা প্রয়োজনীয় সার্ভিস প্রদান করা হবে বলে সংগঠন এর ট্রাষ্টি ও পরিচালকবৃন্দরা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ, জালালিয়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির এবং ক্বারী শাহ মোহাম্মদ তসলিম। মোনাজাত পরিচালনা করেন শাহজালাল মসজিদের ইমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে শাহজালাল মসজিদ কমিটির প্রাক্তন ট্রাষ্টি প্রবীণ কমিউনিটি ব্যক্তিত আব্দুল আহাদ চৌধুরী, কার্ডিফ শহীদ মিনার কমিটির ফাউন্ডার্স প্রেসিডেন্ট
আনোয়ার আলী, কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের প্রাক্তন শিক্ষক ড. দেওয়ান আব্দুল লতিফ, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর, মাওলানা খায়রুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ক্বারী মোজাম্মেল আলী, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক দেওয়ান টুটুল চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলসের জয়েন্ট কনভেনার জিমি খান, সাউথ ওয়েলসের অর্থ সচিব এবি রুনেল, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ফাউন্ডার্স ট্রাষ্টি আব্দুর রুউফ তালুকদার, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, ইকবাল আহমেদ, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, আনজুমানে আল ইসলাহ ওয়েলসের সেক্রেটারি আনসার মিয়া, আহাদ মিয়া, ইয়াওর আলী, দিলওয়ার চৌধুরী, তৈমুছ আলী, সুন্দর মিয়া, শহিদুল ইসলাম, মোহাম্মদ ফয়ছল মনসুর, সাংবাদিক আতিকুল ইসলাম, ময়না মিয়া, হাজী আব্দুল হামিদ, জিলু মিয়া, বিলাত মিয়া, ইকবাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফ কমিউনিটির উন্নয়নে ও মানবতার কল্যাণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।