আজ-  ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁর আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন «» দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা, এখানকার মানুষের কর্মস্পৃহা হৃদ‍্যতাপূর্ণ- ইউএনও অনিক চৌধুরী «» বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট «» বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের «» বগুড়ায় বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ২ «» বগুড়ায় পাথরবাহী ট্রাকে বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার : আটক ৩ «» মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে প্রশ্ন «» নওগাঁ বদলগাছীতে ইউএনও’র ঝটিকা অভিযান মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড «» আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা  «» আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা  

সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল পদে নিয়োগ পেলেন কমলগঞ্জের ফজলুল হক সেলিম

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতিসন্তান এডভোকেট ফজলুল হক সেলিম দেশের সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল পদে নিয়োগ পেয়েছেন।

বুধবার (২৮ আগষ্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এডভোকেট ফজলুল হক সেলিম সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন।

এডভোকেট ফজলুল হক সেলিম কমলগঞ্জ উপজেলার শংকরপুর (বড়বাড়ী) গ্রামের ডাঃ শামসুল হকের ছেলে। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি পঞ্চম। ফজলুল হক সেলিম ১৯৯৬ সালে সিলেট ল কলেজ থেকে এলএলবি এবং পরবর্তীতে ঢাকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

ফজলুল হক সেলিম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমি সবার কাছে সহযোগিতা চাইব যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন, আশা করি এই দায়িত্ব পালনের মাধ্যমে এর সঠিক প্রতিদান দিতে পারি। সংবিধান সমুন্নত রাখাই আমার মূল দায়িত্ব হবে।

উল্লেখ্য, বুধবার (২৮ আগষ্ট) রাতে এই নিয়োগ এবং বাতিল সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার। সুপ্রিম কোর্টের ১৬১ আইনজীবীকে সহকারী এটর্নী জেনারেল পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া ৬৬ আইনজীবীকে ডেপুটি এটর্নী জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। একইসঙ্গে গত ১৩ আগষ্টের আগে নিয়োগ হওয়া সব ডেপুটি এটর্নী ও সহকারী এটর্নী জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।