আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সকল আর্থিক সহায়তাসমূহের ব্যাপক প্রচার দরকার -অংশীজনের সভায় সিলেট বিভাগীয় কমিশনার

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অংশীজনের সভায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেন, বাজার মূল্যের সাথে সরকারি কর্মচারীদের বেতন সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য তাদের কি কি সুযোগ-সুবিধা আছে তা বিশ্লেষণ করা দরকার। পাশাপাশি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডেরও সকল আর্থিক সহায়তাসমূহের ব্যাপক প্রচার করা দরকার।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আওতায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.কে.এম আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচালক, স্থানীয় সরকার) দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন এবং অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) লিটন কুমার সাহা বিপিএম পিপিএম (বার)।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.কে.এম আবদুল্লাহ খান তাঁর মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, আগে ঊর্দ্ধতন সরকারি কর্মচারীবৃন্দ কর্মচারী কল্যাণ বোর্ডের চিকিৎসার অনুদানের জন্য আবেদন করতে ভীষণ লজ্জা পেতেন। এটা লজ্জার কোন বিষয় নয়, এটা সরকারি কর্মচারীদের অধিকার। বর্তমানে সব ধরনের অনুদানের আবেদনের সংখ্যা বাড়ছে। সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসায় অনুদান সহ অন্যান্য ভাতা ও অনুদান সমূহের টাকার পরিমাণ বাড়ানোর প্রস্তাব প্রক্রিয়াধীন আছে বলে তিনি উল্লেখ করেন।

সিলেট জেলার বিভিন্ন দপ্তরের ৯ম গ্রেড হতে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অংশীজনের এ সভায় অংশগ্রহণ করেন।