আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

অবৈধ ক্ষমতা ও দাপট কখনই টিকে না : রেজাউল করিম বাদশা

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন শুধু কোঠার জন্য নয়, ভাত, কাপড় ও গণতন্ত্র অধিকারের আন্দোলন। স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, অবৈধ ক্ষমতা ও দাপট কখনই টিকে না। আওয়ামী লীগের দুঃশাসন এবং সীমাহীন দুর্নীতি ও সকল হত্যাকান্ডের বিচার হবে এই বাংলার মাটিতেই। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শহিদ মীর মুগ্ধ স্কয়ার চত্ত্বরে শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা বিএনপি’র সহ-সভাপতি ও থানা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা আমিনুল হক আলীম, বিএনপি নেতা এড. আব্দুল ওহাব, বুলবুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, আবু তাহের, শফিকুল ইসলাম শাহীন, তাহিরুল ইসলাম, ফারুক আহম্মেদ, হারুনুর রশিদ মাস্টার, ইব্রাহিম হোসেন, মাহবুল আলম মানিক, আনারুল ইসলাম মুকুল, মহিলা দল নেত্রী মিনেরা বেগম প্রমুখ।