আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটের সিলামে আজীবন শিক্ষা ও মানব কল্যাণে কাজ করে যাওয়া মুদাব্বির হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাবেক সভাপতি, সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, সিলাম জামেয়া কোরআনিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব সংবাদপত্র সংগ্রাহক মোদাব্বির হোসেন স্মরণে এক শোকসভা, খতমে কুরআন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলাম এলাকাবাসীর উদ্যোগে সিলাম শাহী ঈদগাহ ময়দানে শোক সভা ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহবায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার হাজী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উদযাপন কমিটির সদস্য সচিব সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলীর সঞ্চালনায় শোকসভায় বক্তারা সমাজসেবা ও শিক্ষার কল্যাণে মরহুম মুদাব্বির হোসেনের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তিনি আজীবন শিক্ষা ও মানব কল্যাণ নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবে কাজ করে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।বক্তারা তার রুহের মাগফেরাত কামনা করেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ হাজী তাজরুল ইসলাম তাজুল, সহ-সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সাধারণ সম্পাদক শাহীনুল কবির, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, কোষাধ্যক্ষ মোঃ ফজলু মিয়া, সদস্য বাহার উদ্দিন, শাহ আব্দুল মন্নান, আব্দুল কালাম, মাস্টার সাহাব উদ্দিন, তাজুল ইসলাম জনি, শোক সভা উদযাপন কমিটির সদস্য হাজী পাবেল রহমান, সমাজসেবী সিরাজ শাহ, সমাজসেবী আব্দুল গফফার কামাল, সিলাম জামেয়া কোরআনিয়া মাদরাসার নির্বাহী মুহতামিম আব্দুল্লাহ আল মামুন, শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমির অধ্যক্ষ নূর মোহাম্মদ বুলবুল, প্রবাসী দুলাল হোসেন, হুমায়ুন শাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন লনি, আমিনুর রহমান, আব্দুজ জহুর, মাস্টার কবির উদ্দিন, মাহবুব হাসান রিংকু, ছাত্রনেতা ফজলে আহসান রাব্বি, যুবনেতা মোসাদ্দেক হোসেন সুজন, আবু সালেহ, ইয়াসিন আহমদ ফাহিম, সিলেট টাইমস ডটকম সম্পাদক আহমদুর রহমান সাদেক, অ্যাডভোকেট জামিল আহমদ প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তামিম আহমদ।