আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমায় শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমিতে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতাকে সংবর্ধনা

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমিতে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির নেতা ও একাডেমির নবনিযুক্ত চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন বখতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকেরবাজারস্থ শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমি মিলনায়তনে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ নূর মোহাম্মদ বুলবুল।

বক্তব্য রাখেন পরিচালক মাহবুব হাসান রিংকু, মাহদী হাসান, গুলেস্তা বিবি, জুবায়ের আহমদ, শিক্ষক কমলাকান্ত দেব, ফাতেমা তুজ জোহরা কলি, হিমা খন্দকার, কামরান মিয়া, শাহ রোমান, মুস্তাক আহমদ, সীমা খানম, অভিভাবক মোঃ চান্দ মিয়া, মনোয়ার হোসেন, মোঃ আব্দুল গফফার, জসীম উদ্দীন, রুবি বেগম, জুবায়ের আহমদ জাহিদ, নিজাম উদ্দিন, জেসমিন বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে এলাকার অনেক মেধাবী শিক্ষার্থীরা ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সরকারি উচ্চ পর্যায়ে কর্মকর্তা হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও শিক্ষার পরিবেশ ধরে রাখতে প্রবাসী মোঃ মকবুল হোসেন বখত ও তার সহধর্মিনী গুলেস্তা বিবি এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পরে বিদ্যালয় এর পরিচালকবৃন্দ শিক্ষক ও ছাত্রছাত্রীরা প্রবাসী দম্পতিকে ফুলের শুভেচ্ছা জানান।