আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন- নওগাঁ  জেলা প্রশাসন

(নওগাঁ)  প্রতিনিধি: সাগরে লঘু  চাপের কারণে

গত কয়েক দিনের ভারী বর্ষন আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে নওগাঁর বিভিন্ন নদ-নদীর পানী  বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে নদীগুলোর বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমায়।  দীর্ঘদিন যাবত টিকসই বেড়িবাঁধ মেরামত না করার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ছোট যমুনা নদীর নওগাঁর রাণীনগর উপজেলায়  কৃষ্ণপুর-নান্দাইবাড়ি বেড়িবাঁধটি। বর্তমানে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমন ঝুঁকিপূর্ণ হওয়ার খবর পেয়ে বুধবার (২ অক্টোবর) সকালে বেড়িবাঁধের সেই ঝুঁকিপূর্ণ অংশ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বেড়িবাঁধের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশটি তাৎক্ষণিক মেরামতের কাজ পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া যেহেতু এখনো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তাই আপাতত বাঁধটিকে ভেঙ্গে যাওয়ার হাত থেকে রক্ষা করতে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। তিনি আরো জানান  পানি কমে গেলে বাঁধটিকে টিকসই ও দীর্ঘস্থায়ী ভাবে মেরামতের পরিকল্পনা গ্রহণ করার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।