স্টাফ রিপোর্টার ::সড়ক পরিবহন আইন – ২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকরদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে সারা দেশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে । এতে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে ।দুর পাল্লার যাত্রী সহ স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীরা পরিবহন সংকটের কারনে দুর্ভোগের শিকার হয় ।শ্রীমঙ্গল উপজেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ কারি শিক্ষার্থীদের পরিবহন সংকটের কারনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ।রবিবার (২৮ অক্টোবর) সকাল থেকে গুরি গুরি বৃষ্টি পাতের কারনে দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় মানুষজনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে অপরদিকে পরিবহন সংকটের কারণে ব্যবসা বাণিজ্য ও দূর পাল্লার বাস যাত্রীরা পড়েছেন বিপাকে ।সকাল থেকে বৃষ্টিপাতের মধ্যেই শিক্ষার্থীরা শ্রীমঙ্গল চৌমহনায় জড়ো হয় মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের বিভিন্ন বিভাগের পরিক্ষায় অংশগ্রহণ করতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পরিবহন ধর্মঘটের কারনে শিক্ষার্থীদের পরিক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পরে । মৌলভীবাজার সরকারি কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী রিমা দেব জানান পরিবহন ধর্মঘটের কারনে আমাদের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকায় আমরা শতাধিক শিক্ষার্থীর পরিক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে । শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় কিছু শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে মৌলভীবাজার সরকারি কলেজে পৌঁছে দেওয়া হয়।
সারাদেশের মত পরিবহন ধর্মঘটের কারনে শ্রীমঙ্গলেও দুর্ভোগে শিক্ষার্থীরা
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৮, ২০১৮, ১০:৪২ পূর্বাহ্ণ • ০ বার পঠিত






