আজ-  ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বই পড়া উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর; ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি «» মৌলভীবাজার পৌরসভার সকল পূজামণ্ডপে জাকির হোসেন উজ্জ্বলের উপহার সামগ্রী বিতরণ «» সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান «» আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩চালকলকে শোকজ «» মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ «» জুড়ীতে ৬শ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। «» আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে

শ্রীমঙ্গলে আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার



শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস মহরম আলী এবং রশিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ শ্রীমঙ্গল থানার একটি টিম শ্রীমঙ্গল থানাধীন গুলগাঁও এবং দুর্গানগর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।
আটকৃত মোঃ মহরম আলী (৩৭) পিতা- মৃত আব্দুল মতিন সাং- দূর্গানগর  এবং রশিদ মিয়া(২৭), পিতা-মৃত মফিজ মিয়া, সাং-গুলগাঁও, উভয়ই শ্রীমঙ্গল উপজেলার
বাসিন্দা।
থানা সুত্রে জানা যায়, চলতি বছরের ৩১ আগস্ট রাত অনুমান ২ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত লাহারপুর বিহারী বস্তি গ্রামের জনৈক আব্দুর রশিদের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটে।  ডাকাত দলের সদস্যরা আব্দুর রশিদসহ তার ছেলে ও স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম করে এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বমোট প্রায় -১১ লক্ষ ৬৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, 'এর আগে এই মামলায় চান্দু মিয়া নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। গতকাল গ্রেফতারকৃত দুইজনসহ অন্যান্য কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নিয়ে এসে ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে মর্মে পূর্বে গ্রেফতারকৃত আসামী চান্দু মিয়া তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল।'