আজ-  ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বই পড়া উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর; ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি «» মৌলভীবাজার পৌরসভার সকল পূজামণ্ডপে জাকির হোসেন উজ্জ্বলের উপহার সামগ্রী বিতরণ «» সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান «» আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩চালকলকে শোকজ «» মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ «» জুড়ীতে ৬শ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন। «» আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে

সিসিকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সিসিকে জাতীয় জন্ম ও মৃত্যু

নিবন্ধন দিবস পালিত

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

সিলেট সিটি কর্পোরেশনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নগর ভবন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নগরীতে র‌্যালি বের করা হয়। 

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল হক, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইসমাইলুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুলতানা সিরাজী প্রমুখ। উর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক মো. আনোয়ারুল হক, স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দ, সিটি কর্পোরেশনের সবগুলো ওয়ার্ডের সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে এ উপলক্ষে নগরীতে র‌্যালি বের করা হয়।