আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

মৌলভীবাজারের জুড়ীতে ছাগল পালন ও শাকসবজি চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা পুঞ্জিতে আন্তর্জাতিক সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ”র অর্থায়নে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ছাগল পালন এবং শাকসবজি চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ অক্টোবর) দুপুরে প্রকল্প অফিস প্রাঙ্গণে আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর (আইজিএ) আওতায় ১৪ জন উপকারভোগী পরিবারের মাঝে ছাগল পালন প্রশিক্ষণ দেওয়া হয়। প্রকল্পের চেয়ারম্যান সুউইং আমলেনরংয়ের সভাপতিত্বে ও সমাজকর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় ছাগল পালন বিষয়ে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রিপন চন্দ্র সেন। প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের মধ্যে ১টি করে ছাগল বিতরণ করা হয়। 

অপরদিকে এদিন শাকসবজি চাষ বিষয়ে পরামর্শ ও আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম খান। পরে ৪৫ জন উপকারভোগী পরিবারের মাঝে ৪ প্যাকেট করে উন্নতমানের শাকসবজির বীজ এবং শাকসবজি চাষের উপকরণ কোদাল, নিড়ানি, জাল, পানি সেঁচের ঝরনা বিতরণ করা হয়।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, হিসাবরক্ষক রাজেন রুপসী, শিশু উন্নয়ন কর্মী আবিদা নংরুম, তারিয়াং খংবঃ প্রমূখ।