মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়া খেলার সামগ্রী সহ এক জুয়ারী আটক। গত ২৫/১০/২০১৮খ্রিঃ রাত ০৯.০০ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব মোঃ জামশেদ আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকা হতে তীর শিলং জুয়া খেলার সামগ্রী সহ মোঃ শরিফ আহমেদ(২৪), পিতা- মোঃ রেনু মিয়া, সাং- ভার্থখলা(ফরিদ মিয়ার কলোনী), থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় এক জুয়ারীকে আটক করে। তাকে আটক কালে জানা যায় নজরুল নামীয় ব্যক্তির তত্বাবধানে উক্ত জুয়ার বোর্ডটি পরিচালিত হয়ে আসছে। আটক জুয়ারীকে আসামী করে পুলিশ পরিদর্শক(নিঃ)/ মোঃ জামশেদ আলম দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়া খেলার সামগ্রী সহ এক জুয়ারী আটক
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৮, ২০১৮, ৪:৩৭ অপরাহ্ণ • ১ বার পঠিত






