আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলের লোকালয় থেকেরেসাস বানর উদ্ধার


মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল বন বিভাগ ও
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের যৌথ অভিযানে লোকালয় থেকে একটি
‘রেসাস বানর’ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রামনগর মনিপুরী
পাড়ার বাসিন্দা শিমুল তরফদারের বাসা থেকে এ বানরটি উদ্ধার করেন বন
বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মকর্তাগন । পরে বন
বিভাগের কর্মকর্তারা উদ্ধারকৃত বানরটিকে লাউয়াছড়া জাতীয়
উদ্যানে অবমুক্ত করেন।
রামনগরের বাসিন্দা শিমুল তরফদার বলেন, এই বানরটি প্রায় দুই তিন
মাস ধরে বানরটি এলাকায় ঘুরাফেরা করছে। প্রায়ই মানুষের ঘরবাড়িতে
ঢুকে যায়। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করে। আমাদের এলাকায় অনেক
ছোট ছোট শিশু আছে। আমরা এই বানরটিকে নিয়ে অনেক আতঙ্কে
থাকতাম। আজ সকালে আমাদের বাড়িতে প্রাণীটি ঢুকে গেলে আমরা
ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগের লোকজন ও
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে এটি উদ্ধার করে নিয়ে
যান।
শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব
বলেন, উদ্ধারকৃত বানরটি একটি দলছুট বানর, এসব বানর দল বেধে
থাকে। মূলত খাবারের খোঁজে বন ছেড়ে লোকালয়ে এটি অনেক দিন
ধরেই রয়েছে বলে মনে করছি।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম
বলেন, খবর পেয়ে আমরা বানরটিকে সু¯’’ অব¯’’ায় উদ্ধার করেছি।
এটি বানর প্রজাতির মধ্যে রেসাস বানর বা লালবানর হিসেবে বেশ

পরিচিত। এটি আইইউসিএনের লাল তালিকায় ন্যূনতম বিপদগ্র¯’
হিসেবে অন্তর্ভুক্ত। উদ্ধারকৃত বানরটিকে বিকেলে লাউয়াছড়া জাতীয়
উদ্যানে অবমুক্ত করে দিয়েছেন বলেও জানান বন্যপ্রাণী ও প্রকৃতি
সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।
জানা যায়, বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও
নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী, এ প্রজাতিটি সংরক্ষিত।
বিশ্বব্যাপী এটির বিস্তৃতি রয়েছে এবং এর বাস¯’ানের উপযোগী
পরিবেশ ও বিদ্যমান। দক্ষিণ, মধ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়
তৃণভূমিসহ বনাঞ্চলে এদের বিচরণ দেখা যায়। এরা মানব বসতির
কাছাকাছি থাকতে পছন্দ করে। ছবি উদ্ধারকৃত ‘রেসাস বানর’ ।