আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা মনোনীত হলেন আনকার মিয়া

নিজস্ব প্রতিবেদক।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় সাংবাদিক সংগঠন “বাংলাদেশ প্রেসক্লাব” মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা মনোনীত হলেন, হাজী মখলিছ মিয়া ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক মানব সমাজ পত্রিকার লন্ডন প্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবক আনকার মিয়া।

২০ নভেম্বর বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খাঁন এবং মৌলভীবাজার জেলা শাখা ও সিলেট বিভাগীয় সভাপতি মোঃ রুমান আহমাদ এর যৌথ স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে লিখিতভাবে আনকার মিয়াকে উপদেষ্টা মনোনীত করার ঘোষণা করা হয়।

উল্লেখ্য, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মৃত মখলিছ মিয়ার বড় ছেলে আনকার মিয়া কিশোর বয়সে পৈত্রিকসূত্রে যুক্তরাজ্যে যান,দীর্ঘদিন যাবৎ সেখানে অবস্থান করলেও দেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। তাঁকে বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।