আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় প্রথম আলোর অফিস ভাঙচুর

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় প্রথম আলোর অফিসে হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ নভেম্বর) রাত পৌণে ১১টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে অফিসের ডিজিটাল সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত ও দেয়ালে ব্যবহার করা কাঁচ পাথর নিক্ষেপ করে ভেঙেছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশ। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ বলেন, আমরা গতকাল থেকেই হামলার আশংকায় ছিলাম৷ এ ব্যাপারে পুলিশ সুপার ও ওসিকে অবগত করে নিরাপত্তা নিশ্চিত করতেও অনুরোধ করেছিলাম। কিন্তু আজ পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমাদের অফিসে হামলা চালিয়েছে। তিনি আরও জানান আমরা সচরাচর রাত ১১টা পর্যন্ত অফিসে থাকার চেষ্টা করি। কিন্তু আজ হামলা আংশকায় পৌণে ৯টার দিকেই বাসাতে চলে যাই৷ পরে জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির এক নেতা ফোন করে জানান আমাদের অফিসে হামলা চালানো হয়েছে৷ হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসেছিল৷ তারা পাথর নিক্ষেপ করে ডিজিটাল সাইনবোর্ড ও কাঁচের দেয়াল ভেঙে ফেলেছে। এ ব্যাপারে আমরা প্রথম আলোর হেড অফিসে অবগত করেছি। বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল হক জানান, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ শুরু করেছে৷ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।।