আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক যুব সম্মেলন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক যুব সম্মেলন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় কমলগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে যুব কল্যাণ পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার পরিচালক এড. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।

যুব কল্যাণ পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখা আয়োজিত যুব সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যুব কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা সেক্রেটারী মোর্শেদ আহমদ চৌধুরী, জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা আমীর মোঃ মাসুক মিয়া, নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর।

এসময় সংগঠনের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিটের দায়িত্বশীল কর্মী, সহযোগী ও সূধী শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ ইসলামি সংগীত পরিবেশন করে কমলগঞ্জের জলপ্রপাত শিল্পীগোষ্ঠী।