আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জের মাধবপুর লেইক এ দৃষ্টিনন্দন স্মারক উদ্বোধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পর্যটনের অপার সম্ভাবনাকে আরও আকৃষ্ট করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেইক এ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিকল্পনায় ও বাস্তবায়নে দৃষ্টিনন্দন স্মারক “ও খঙঠঊ কঅগঅখএঅঘঔ” এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের অর্থায়নে রোববার বিকাল ৪টায় স্মারকটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। লেইক ভিউ পয়েন্ট উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন, মাধবপুর চা বাগান ব্যবস্থাপক, স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলীসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেইক এ পর্যটকদের মনোমুগ্ধকর ও আকর্ষনীয় করে তুলতে উপজেলা প্রশাসনের অর্থায়নে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিকল্পনায় ও বাস্তবায়নে দৃষ্টিনন্দন স্মারক “ও খঙঠঊ কঅগঅখএঅঘঔ” প্রাাকৃতিক বৈচিত্র্যময় নান্দনিক স্মারক। দৃষ্টিনন্দন আর আধুনিকতার রূপ নিয়ে মাধবপুর লেইক এর প্রবেশ মুখে “ও খঙঠঊ কঅগঅখএঅঘঔ” নামে নির্মিত স্মারকের শুভ উদ্বোধন করা হয়।