আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় মরা গরুসহ কসাই ও তার সহযোগী আটক

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে মরা গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এক কসাই ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌর শহরের অর্জুনপুর ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটি প্রামের ওছির ফকিরের ছেলে রাজা ফকির (৫৭) ও একই এলাকার মৃত মজি ফকিরের ছেলে শহিদুল ফকির (৪০)। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, মরা গরু জবাই করে সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলো, এমন সময় পুলিশের বিশেষ টহলে তারা আটকা পড়ে যায়। তাদের নিকট থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়। ওসি  আরো জানান তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের জেল দেয়া হয়েছে।