আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ৭১ এর পরাজিত শক্তির হাতে তুলে দেয়া যাবে না: রশিদুল আলম

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান রশিদুল আলম বলেছেন, মুক্তিযুদ্ধেচেতনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির শ্রেষ্ট সন্তান বীর মু্ক্িতযোদ্ধাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ৭১ এর পরাজিত শক্তির হাতে তুলে দেয়া যাবে না। উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আজ থেকে আপনাদের নিজের এলাকার ঘরে ঘরে যান বঙ্গবন্ধুর কন্যার উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে দরুন।
তিনি ২৯ অক্টোবর সোমবার রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট বিভাগের সকল জেলা উপজেলা ও মহানগরের মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ফরহাদ হোসেন, আব্দুল হক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডর সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডর মভবতোষ রায় বর্মণ, মৌলভী বাজার ইউনিট কমান্ডর জামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা কমান্ডর হাজী নুরুল মেমেন, মহানগর সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, সাইফুল আলম রুহেল, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদ উদ্দিন আহমদ, আজহার উদ্দিন জাহাঙ্গীর, আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, যুবলীগ নেতা এডভোকেট আফছর আহমদ, বেলাল খান, মোবাশ্বীর আলী সহ উপজেলা কমান্ডের সদস্যবৃন্দ।