মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজারে আন্তর্জাতিক
অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা
প্রশাসন, জেলা কর্মসংস্থান, জনশক্তি অফিস এবং কারিগরি
প্রশিক্ষণ কেন্দ্র, মৌলভীবাজার এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক এর কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য র্যালি বের
হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (১৮ডিসেম্বর) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) বুলবুল আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও
জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ
হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমদ,অতিরিক্ত
পুলিশ সপার (ক্রাইম অ্যান্ড অপস্ধসঢ়;) মো: শামছুল হক,অতিরিক্ত
জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানবীর
হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন
মজুমদার প্রমুখ।
বক্তরা প্রবাসীদের কষ্টাজিত অর্থ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে
দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর তাগিদ প্রদান করেন।






