আজ-  ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন «» সিলেটে জাগো মুসলিম পরিষদের বৃক্ষরোপণ  «» দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ «» BD’s 1st Biggest OPPO Photography Contest 2026 Finale Celebrates Record 23K+ Submissions

সোনারগাঁয় আনন্দ শোভাযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

দীপ্তনিউজ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন ইউনেস্কোর “মেমোরী অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” হিসেবে স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করার লক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন। আজ সোমবার বিকেলে তিন ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলামের সভাপতিত্বে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম প্রধান,একাডেমিক সুপার ভাইজার কাজল চন্দ্র পালসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ,এছাড়া উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ মোল্লা বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, নাছিমা আক্তার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাবেক চেয়ারম্যান শাহবুদ্দিন শাবু,সোনারগাঁও এর সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ, রাজনীতিবীদ ও পেশাজীবি সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। সভায় আগামী শনিবার শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার ব্যাপারে সবার মতামত নেয়া হয়।সবাই শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাকজমর্কপূর্ণ করে করার ব্যাপারে মতামত প্রদান করেন।