আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি পালন

সালেহ আহমদ (স’লিপক):

“সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলা ২০ বছরে” স্লোগান নিয়ে মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে বৈশাখী টেলিভিশনের ২০তম বর্ষপূর্তি পালন করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক দৈনিক বাংলার দিনের সম্পাদক ও প্রকাশক বকশি ইকবাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন এনটিভির স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ এর নির্বাহী সম্পাদক এস এম উমেদ আলী, বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দ মমসাদ আহমদ।

মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ও নিউজ টুয়েন্টি ফোর জেলা প্রতিনিধি এবং দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, দৈনিক রূপালী বাংলাদেশ এর সিনিয়র প্রতিবেদক মোঃ শাহজাহান মিয়া, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার মু ইমাদ উদ্দিন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবর রহমান রাহেল, দৈনিক স্বাধীনমত জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।

বক্তারা বলেন, ১৯ পেড়িয়ে ২০ বছরে পা দিলো দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশন। ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় এই টেলিভিশন চ্যানেলের। দীর্ঘ যাত্রাপথে চ্যানেলটি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে।

আলোচনা শেষে অতিথিরা বৈশাখী টেলিভিশনের ১৯তম বর্ষপূর্তি ও ২০তম বর্ষে পদার্পনের কেক কাঁটেন।

এসময় দৈনিক মৌমাছি কন্ঠের সহ-বার্তা সম্পাদক সালেহ আহমদ (স’লিপক), দৈনিক আমার প্রাণের বাংলাদেশ জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক বাংলাদেশ সময় জেলা প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, দৈনিক এশিয়া বাণীর প্রতিনিধি ময়নুল ইসলাম চৌধুরী, ক্রাইম সিনের জেলা প্রতিনিধি এনামুল হক আলম প্রমুখ সহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।