(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নেশা জাতীয় মাদকদ্রব্য ৪৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার শাওইল গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হেলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৬০) তার ছেলে আলামিন (৩০) ও আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকার পটু মিয়ার ছেলে রাশেদ (২৪)। আদমদিঘী থানা পুলিশ সূত্রে জানা গেছে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আদমদীঘির নশরৎপুর ইউপির শাওইল গ্রামস্থ জনৈক মনোয়ারুল ইসলামের মুদি দোকানের সামনে রাস্তায় নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় অভিযান চালিয়ে উল্লেখিত তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে ওই দিন বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বগুড়া আদমদীঘিতে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন গ্রেপ্তার
Catagory : সারা দেশ | তারিখ : জানুয়ারি, ১, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ • ৭৪ বার পঠিত






