আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বরুণা মাদ্রাসার ছালানা ইজলাছে মুসল্লিদের ঢল 

শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার:

কুতবে দাওরান, মুজাদ্দিদে যামান আল্লামা লুৎফুর রহমান শায়খে বর্ণভী রহ.’র সুপ্রতিষ্ঠিত, ফিদায়ে ইসলাম, শাইখুল হাদিস আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী রহ.’র স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার “ছালানা ইজলাছ” সিলেট বিভাগের সর্ববৃহৎ এই মহাসম্মেলন অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা শুক্রবার (৩রা জানুয়ারি) সকাল থেকেই মাদরাসা ময়দানে এস জমায়েত হয়েছেন। 

বিশেষ করে বরুণার ছালানা ইজলাছের মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআর জামাতে শরীক হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-ওলামা, ইমাম-খতিব, বুজুর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ হজরত শায়খে বর্ণভীর (রহ.) মুরিদানের ঢল নামে বরুণা মাদরাসা ময়দানে। উল্লেখযোগ্য যে, সিলেট বিভাগে আজ সবচেয়ে বড় জুমআ জামাত বরুণা মাঠে অনুষ্ঠিত। ইতিপূর্বে বয়ান করেছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বার্ষিক ছালানা ইজলাছ।