আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ছাত্র জমিয়তের প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট জেলা উত্তর-এর আলোচনা সভায়——— 

ফ্যাসিস্টী আচরণ সহ্য করা হবে না: আতাউর রহমান কোম্পানিগঞ্জী  

★

ছাত্র জমিয়তের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখা। 

২৭ জানুয়ারি (সোমবার) বিকাল ৩টায় নগরীর শিবগঞ্জস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি লুকমান হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী বলেন, যেকোনো দলের ফেসিস্টি আচরণ সহ্য করা হবে না। এক্ষেত্রে সচেতন ছাত্র জনতা বিশেষ করে ছাত্র জমিয়তের কর্মীরা ফেসিস্টি যেকোনো আচরণ প্রতিহত করতে হবে। 

তিনি বলেন, ছাত্র জমিয়ত এখন ৩৩ বছরের যৌবন সময় পার করছে। এখন অনেক অসাধ্য কাজকে নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে ছাত্র জমিয়তের কর্মীরা। দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র জমিয়তের কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে। 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমদ রোকন, সহ-সম্পাদক আবু তালহা তোফায়েল, প্রশিক্ষণ সম্পাদক মুশাহিদ, অর্থ সম্পাদক মুজিবুর রহমান, পাঠাগার সম্পাদক হোসাইন আহমদ জাহের, লুৎফুর রহমান, ইমাম উদ্দিন, উবায়দুল্লাহ মারুফ ও আব্দুল্লাহ মামুন প্রমুখ। 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক উমর ফারুক রহ. সহ মরহুম সাবেক ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের মাগফিরাত কামনা করা হয়েছে এবং প্রাক্তন ছাত্রনেতাদের অবদান তুলে ধরা হয়েছে।

 অবশেষে সম্পাদকমণ্ডলী দৈনিক শ্যামল সিলেটের রিপোর্টার আতিকুর রহমান নগরীর সিনিয়র রিপোর্টার হিসেবে প্রমোশন পাওয়ায় তাঁর সাথে মতবিনিময় করেন এবং তাকে অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি।