আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সুনামগঞ্জে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন স্কুল ব্যাংকিং এ শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করা সময়ের দাবী …………. সৈয়দ তারেকুজ্জামান

এমদাদুর চৌধূরী রহমান জিয়াঃবাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সৈয়দ তারেকুজ্জামান বলেছেন, স্কুল ব্যাংকিং সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী। এই কর্মসূচীতে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করা এখন সময়ের দাবী। কর্মসূচী বাস্তবায়নে ব্যাংকার এবং স্কুল শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। যাতে করে কোমলমতি শিক্ষার্থীরা উদ্ভুদ্ধ হয়ে তারা ব্যাংকে একটি করে একাউন্ট খুলতে পারে। তিনি এ ব্যাপারে দেশের সব তফশীলী ব্যাংকের সহযোগিতা কামনা করেন।
৩০ অক্টোবর মঙ্গলবার সুনামগঞ্জ শহরে শহীদ মুক্তিযোদ্ধা জগতজ্যোতি পাবলিক লাইব্রেরী হল রুমে আয়োজিত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সুনামগঞ্জে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের প্রধান উদ্যোক্তা পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার বি.এম.শহিদুল হকের সভাপতিত্বে ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ হুমায়ুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক লিমিটেড সিলেট পশ্চিম অঞ্চল প্রধান ডিজিএম জিয়াউল হক চৌধুরী।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের উপ-মহাব্যবস্থাপক স্বরুপ কুমার চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক শামীমা নার্গিস। এছাড়াও বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড সুনামগঞ্জের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ এমরান উল্লাহ, কৃষি ব্যাংকের মূখ্য আঞ্চলিক কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার মোঃ সাইফুল্লাহ, জনতা ব্যাংকের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম মজুমদার, ডাচ বাংলা ব্যবস্থাপক জ্যোতিলাল গোস্বামী প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে সুমাগঞ্জের বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি