আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

টিম স্বপ্নকুঁড়ি’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প।

মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম স্বপ্নকুঁড়ি’র আয়োজনে কদমহাটা উচ্চ বিদ্যালয় ও কদমহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্নয় করা হয়। 

আজ (০২ ফেব্রুয়ারি ২০২৫ রোজ রবিবার) উক্ত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে প্রায় ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন কদমহাটা উচ্চ বিদ্যালয় ও কদমহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ। এমন আয়োজন করায় কদমহাটা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক টিম স্বপ্নকুঁড়ি’র বন্ধুদের প্রশংসা করেন। তিনি বলেন, টিম স্বপ্নকুঁড়ি’র প্রতিটি কাজ সমাজ পরিবর্তনে অসামান্য অবদান রাখছে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক। 

টিম স্বপ্নকুঁড়ি’র প্রতিষ্ঠাতা মো: শামীম আহমেদ বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচির মতো স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম ছাড়াও নানামুখী সামাজিক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে টিম স্বপ্নকুঁড়ি।

উক্ত ক্যাম্পটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন,লিমন আহমেদ অপু – ইউকে প্রবাসী, আব্দুল কাদির,কুয়েত প্রবাসী, তোফায়েল আহমেদ, কানাডা প্রবাসী,সায়েম আহমদ, ইকরাম হোসেন, মামুন তালুকদার, ই.আ.রাজু, জসিম মিয়া। 

টিম স্বপ্নকুঁড়ি”র” সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনবীর দাস রনি, জসিম আহম অভি,সাহান আহমদ, মহসিন আহমদ, শাওন, রায়হান, আমিনুল, জুনাইদ, তামান্না, সানজানা মিরা, রাফা চৌধুরী, পারভিন, মনি রায়,ফরিদা, অর্জুন, তামিম, আজিজুল প্রমুখ।