আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘হাত ধোব নিয়মিত সুস্থ্য থাকব সবাই স্বাস্থ্যসম্মত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৮ উপলক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আত্রাই উপজেলা আমচত্বর থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, আওয়ামী লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।