আজ-  ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ «» মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি «» বগুড়া সান্তাহারে টোল আদায় করায় দুইজন গ্রেপ্তার «» শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল «» বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন «» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার হলে মোবাইলে ছবি তোলার হিরিক

গত ১৬/১১/২০১৭ খ্রি তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ সাবের হোসেন স্বাক্ষরিত পত্র অনুযায়ী দেখা যায় যে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর পরীক্ষার হলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীগনের কেউই মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

কিন্তু বাস্তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীগণের ফেসবুক আইডি থেকে এ ধরনের মোবাইলে তোলা ছবি ও সেলফি এ প্রতিবেদকের দৃষ্টগোচর হয়েছে যা অধিদপ্তর কর্তৃক পত্রের সুষ্পষ্ঠ লংঘন। এর মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রের বাহিরে অথবা কেন্দ্রের বাইরে থেকে উত্তর বলে দেওয়ার প্রবনতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পত্র জারির পরও চলমান রয়েছে বলে প্রতিয়মান হচ্ছে।